৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩৭

বরিশালে নকল প্রসাধনী বিক্রির অভিযোগে প্রতিষ্ঠান সিলগালা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৮ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীতে নকল ও অনুমোদনহীন প্রসাধনী বিক্রির অভিযোগে ‘ওয়ান পয়েন্ট’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসন, বিএসটিআই ও এনএসআই যৌথভাবে নগরের ২৯ নম্বর ওয়ার্ডের নথুল্লাবাদ এলাকার শাহপরাণ সড়কে এ অভিযান পরিচালনা করেন।

এনএসআই সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি ঢাকার চকবাজার এলাকা থেকে অনুমোদনবিহীন ও নিষিদ্ধ প্রসাধনী সংগ্রহ করে বরিশালের বিভিন্ন দোকানে সরবরাহ করে আসছিল।

উদ্ধার করা পণ্যের মধ্যে পাকিস্তানি স্কিন কেয়ার সামগ্রী, বিএসটিআই অনুমোদনবিহীন প্রসাধনী, নকল সিল-স্টিকারযুক্ত পণ্য এবং শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ স্কিন কেয়ার সামগ্রী অন্তর্ভুক্ত ছিল। সরকারের রাজস্ব ফাঁকিও করার অভিযোগ রয়েছে।

গোপন পর্যবেক্ষণে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ও নকল প্রসাধনী জব্দ করে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে।

এ সময় বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-হেল-মাফি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় বিএসটিআই বরিশাল বিভাগের ফিল্ড অফিসার মো. ইয়াছির আরাফাত ও এনএসআইয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo