আবারও মিরপুর-১০ অবরোধে পোশাকশ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৬, ১৩:৩৩ অপরাহ্ণ
আবারও মিরপুর-১০ অবরোধে পোশাকশ্রমিকরা

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড় এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মিরপুরের কয়েকটি কারখানার শ্রমিকেরা এই অবরোধে যোগ দিয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

এর আগে বেতন বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে রাজধানী মিরপুর–১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে তারা সেখানে অবরোধ করেন। দুদিন পর আবারও তারা একই জায়গায় অবরোধ করেছেন।