পটুয়াখালীতে হোমিওপ্যাথিক মেডিকেল প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৬, ১৩:৫২ অপরাহ্ণ
পটুয়াখালীতে হোমিওপ্যাথিক মেডিকেল প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

 

পটুয়াখালীতে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিকেল এন্ড সার্জারি (ডিএইচএমএস) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০অক্টোবর) সকাল ১০টায় পটুয়াখালী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিন, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অধীনে পরিচালিত ৬৬টি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ৪৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী হোমিওপ্যাথিক কলেজে পরীক্ষা শুরুর ৩০মিনিট আগে পরীক্ষার্থীরা প্রবেশ করেন। এসময় কলেজ ক্যাম্পাসে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল কাইয়ুম ও সহকারী কমিশনার আল হাসিব মো. তাসফিকুল ইসলাম।

পটুয়াখালী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. মোঃ ফিরোজ আহমেদ বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন করা এবং হোমিওপ্যাথিক চিকিৎসাশিক্ষার মান উন্নয়ন করা। আমরা আশা করি, এই ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা হোমিওপ্যাথিক চিকিৎসাশিক্ষায় যুক্ত হবেন এবং ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।”
তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।