বাউফলে চাঁদা দাবি করে দোকানে তালা ও প্রাণ নাশের হুমকি দেয়া যুবদল কর্মী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ণ
রাইজিং ডেক্সঃ
পটুয়াখালীতে ব্যবসায়ীকে হুমকি দেয়া বিএনপি নেতা গ্রেফতার
পটুয়াখালীর বাউফলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও এক ব্যবসায়ীকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগে ফরিদ গাজী নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র মণ্ডল (৫৩) বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস এলাকার বাসিন্দা ও গৌরাঙ্গ চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি ঢাকায় আবাসন (ল্যান্ড) ব্যবসার সঙ্গে জড়িত।