৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০৮
শিরোনামঃ
বরিশালে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা ৯০০ টাকার জন্য যুবকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ কলাপাড়ায় বিচারের দাবিতে স্বামীর মরদেহ নিয়ে থানায় স্ত্রী-সন্তান জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকসহ সাইবার মামলায় গ্রেপ্তার ২ সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম নাব্য সংকটে পটুয়াখালী লঞ্চঘাট, ঈদের আগে ভোগান্তি বাড়ার শঙ্কা বরিশালে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

পটুয়াখালীতে দুগ্রুপের সংঘর্ষ, আহত ৮

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪১ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলে সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার কালাইয়া বাণিজ্য বন্দরের হেমায়েত মিয়ার বাসভবনে ঘটে এ ঘটনা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বন্দরের ব্যবসায়ীরা কয়েকজন জানায়, শনিবার দুপুরে স্বপন নামে বাজারের এক ব্যবসায়ী নাসির উদ্দিন নামে অপর একজন ব্যবসায়ীর কাছে পাওনা হিসেবে ৩৩ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে বাগবিতণ্ডা হয় উভয়ের মধ্যে। এরপর স্থানীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মো. কাওসারকে সঙ্গে নিয়ে স্বপনকে মারধর করেন নাসির উদ্দিনের ভাই পরিচয়ে এক ব্যক্তি।

পরে বন্দরের ব্যবসায়ী সমিতির নেতারা বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়ে হেমায়েত মিয়ার বাসায় এক সালিশ বৈঠকের আয়োজন করেন। তবে ওই বৈঠকে স্থানীয় আরাফাত নামে একজন ব্যবসায়ীর সঙ্গে পুনরায় বাগবিতণ্ডায় জড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা কাওসার।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের শুরু হয়। খবর পেয়ে পুলিশ অবরুদ্ধ কয়েকজন ব্যবসায়ীকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন।এ বিষয়ে বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, বিচার সালিশ চলাকালে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইননী ব্যবস্থা নেয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo