৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০৮

খড়ের পালা থেকে বিদেশি রিভলবার উদ্ধার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ৮ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার একটি বাড়ির খড়ের পালা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। শনিবার (৯ মে) বেলকুচি থানার ওসি ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চাঁদ মেটুয়ানি গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া রিভলবারটি প্রথম দেখতে পায় স্থানীয় বাসিন্দা মো. রাজু সরকারের ১০ বছর বয়সি ছেলে ছোয়াদ।

পরিবারের সদস্যরা জানান, রাজু সরকারের স্ত্রী খাদিজা বেগম খড় রোদে শুকাতে দিলে শিশু ছোয়াদ সেখানে একটি বস্তু দেখতে পেয়ে খেলনা মনে করে মায়ের কাছে নিয়ে আসে। পরে সেটি রিভলবার বলে শনাক্ত হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে বেলকুচি সার্কেলের নেতৃত্বে বেলকুচি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দুপুর ২টার দিকে খড়ের পালা থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে বেলকুচি থানার ওসি ইমাম জাফর বলেন, মোবাইল ফোনে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিভলবারটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে রাজু সরকারের পরিবারের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার তিন ভাইয়ের মধ্যে দুইজন প্রবাসে এবং একজন ঢাকায় কর্মরত বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo