বানারীপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫, ১৮:৪৬ অপরাহ্ণ
বানারীপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক // বরিশালের বানারীপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বাকপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশিষ্ট ব্যবসায়ী ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা। পাশাপাশি তিনি বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, ‘ডেভিল হান্ট ফেজ-২’ অপারেশনের অংশ হিসেবে যৌথ অভিযান পরিচালনা করে ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুলকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।