উজিরপুরে পিকনিকের কথা বলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৯, ২০২৫, ২২:৪৯ অপরাহ্ণ
উজিরপুরে পিকনিকের কথা বলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক ১

উজিরপুর প্রতিবেদক ॥
উজিরপুরে পিকনিকের নামে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় এলাকায় সরকারি আবাসনে এ ঘটনা ঘটে।

এসময় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
আটককৃত হল, হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় এলাকায় কালিচরণ বাড়ৈর ছেলে বিরেণ বাড়ৈ (৫০)।

ভুক্তভোগী সুত্রে জানা যায়, শুক্রবার রাত ১১ টার দিকে ঘরে ঢুকে ওই ছাত্রীকে একা পেয়ে পিকনিকের কথা বলে বিভিন্ন প্রলোভন দেখায় বিরেণ বাড়ৈ। এসময় একা পেয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে গতকাল শনিবার স্থানীয়রা বিরেণ বাড়ৈকে আটক করে উজিরপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান,আটককৃতর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।