

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আসুন, ধনী-গরিব মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করি। ঈদুল ফিতর সকল মুসলমানদের জীবনে বয়ে আনুক অনাবিল খুশি- আনন্দ।
ঈদ মোবারক!
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে- দৈনিক গণতদন্ত পরিবার, সকল সাংবাদিক/গণমাধ্যম কর্মী, গাজীপুর জেলাবাসী সহ দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতর’র অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছা বাণী-
এসময় মামুন হোসেন ঢাকার টাইম কে বলেন, “সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।
পবিত্র রমজানে সিয়াম সাধনা ও সংযম পালনের পর শাওয়ালের ১ তারিখ মুসলমানদের ঈদুল ফিতর। ঈদুল ফিতর মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের একটি। ‘ঈদ’ অর্থ উৎসব বা আনন্দ। ‘ফিতর’ অর্থ বিদীর্ণ করা, উপবাস ভঙ্গ করা। জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল-ফিতর এবং মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নেয়।
ঈদ-উল-ফিতর থেকে শিক্ষা নিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গড়ার জন্য একযোগে কাজ করা। এই পবিত্র দিনে দেশ ও দেশের বাইরে অবস্থানরত প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা।”
আমীন!
সৌজন্যে- মামুন হোসেন (এম.এ)
স্টাফ রিপোর্টার- দৈনিক গণতদন্ত।