১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫৮

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৭ সংবাদটি পঠিত

গত ১৪ ও ১৫ জুন দৈনিক বাংলাদেশ সময়,বরিশাল সময় নিউজ,দর্পন টিভি ও ফেইসবুক ফেক আইডিসহ বিভিন্ন অনলাইন পত্রিকার শিরোনামে আমাকে ও আমার মেয়ে পুলিশ সদস্য’র বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে। আমার মেয়ে সুনামের সহিত পুলিশের চাকরি করে আসছে এবং আমি সরকারি ভাতা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। বহু যাচাই-বাছাই শেষেও আমি প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে নিয়োজিত আছি। এছাড়া আমার মেয়ে গত ১২/৬/২০২৫ ইং তারিখ শোলক ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার ও কাজী অফিসের মাধ্যমে সরকারি আইন অনুযায়ী কোন প্রকার বিনিময় ছাড়াই ডিভোর্স দেয়। এমনকি উজিরপুর মডেল থানার অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষের মধ্যে আপোষ মিমাংসার মাধ্যমে বিয়েতে দেয়া মালামাল স্বর্ণালঙ্কার সবকিছুই স্বামীর পরিবারের কাছে ফেরৎ দেয়া হয়েছে। মূলতঃ এ সুযোগকে পুঁজি করে একটি কু-চক্রী মহলের সহায়তায় আমাদের স্ব-পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ নিয়ে উজিরপুর মডেল থানায় জিডি করা হয়। যার জিডি নম্বর-১৪০।

প্রকৃত পক্ষে কতিপয় অসাধু আমার মেয়ের বিরুদ্ধে একের পর এক বিয়ে এবং দ্রুততম সময়ে ডিভোর্স দিয়ে বিপুল অর্থ-সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে এবং আমাকে নিয়ে ভূয়া মুক্তিযোদ্ধা বলে কটুক্তি করে আমাকে সমাজে হেয়-প্রতিপন্ন করার জন্য অপপ্রচার চালাচ্ছে ও চাঁদাবাজি করার পায়তারা চালাচ্ছে এবং সংবাদকর্মী ভাইদের ভূল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। সংবাদটি আদৌ সত্য নয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অপ-প্রচারকারীদের সনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।

নিবেদক
মোঃ মোখলেস তালুকদার
বীর মুক্তিযোদ্ধা,আটক, উজিরপুর,বরিশাল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo