

স্টাফ রিপোর্টার::
পুলিশ দম্পতি মোতালেব হাওলাদার ও হাজেরা খাতুনের রুহে্র মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুমআবাদ বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন চরআইচা এলাকার মোল্লা বাড়ি জামে মসজিদে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাতে পুলিশ দম্পতি মোতালেব হাওলাদার ও হাজেরা খাতুনের রুহে্র মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময়ে দোয়া-মোনাজাতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সাধারণ মুসল্লীরা অংশগ্রহণ করেন। দোয়া-মোনাজাত শেষে সকলের মধ্যে তোবারক বিতরণ করা হয়।
মিলাদ মাহফিলে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পুলিশ দম্পতি মোতালেব হাওলাদার ও হাজেরা খাতুনের ছেলে মোঃ মনিরুজ্জামান মনির।