২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:০১

চকবাজারের ব্যবসায়ি আব্দুর রহিম মৃত্যুবরন করেছেন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৩ সংবাদটি পঠিত

স্টাফ রিপোর্টার:

বরিশাল চকবাজার সংলগ্ন ফলপট্টি এলাকার গার্মেন্টস ব্যবসায়ি আব্দুর রহিম(৬০) মৃত্যুবরন করেছেন(ইন্না-লিল্লাহী….রজিউন)।

আজ সোমবার  দুপুর একটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মস্তিষ্কে রক্তক্ষরণ দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

ব্যবসায়ি আব্দুর রহিম বরিশাল নগরীর পদ্মাবতী এলাকার মৃত সুলতান খানের ছেলে। মৃত্যুর সময় আব্দুর রহিম এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ এশা’র নামাজ আদায় শেষে চকবাজার এবায়েদুল্লাহ মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে মরহুম আব্দুর রহিমকে বরিশাল নগরীর  মুসলিম গোরস্থানে  দাফন করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo