৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:১৬
শিরোনামঃ
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর পটুয়াখালীতে ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৪ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ বরিশালে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা ৯০০ টাকার জন্য যুবকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ কলাপাড়ায় বিচারের দাবিতে স্বামীর মরদেহ নিয়ে থানায় স্ত্রী-সন্তান

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতা বেশি থাকায় দোকানগুলোর সমস্ত মালামাল পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের আনুমানিক ১৫ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৪ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কের পাশে অবস্থিত দোকানগুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে ‘রাজিব স্টোর’-এ আগুন জ্বলতে দেখে তারা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে দোকানগুলোর সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে একটি মুদি দোকান এবং বাকি পাঁচটি টি-স্টল ছিল।

আগুনে সবকিছু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা ও শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানান।রাজিব স্টোরের স্বত্বাধিকারী ব্যবসায়ী রাজিব হোসেন বলেন, “আসন্ন রমজান উপলক্ষে দোকানে অনেক টাকার মালামাল ছিল। কিছুই রক্ষা করতে পারলাম না। অনেক টাকার ক্ষতি হয়েছে। জানি না কিভাবে আগুন লাগলো। সব পুড়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই।” এ কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

নলছিটি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মফিজুর রহমান জানান, “আমরা রাত ১টার পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo