৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:১৫
শিরোনামঃ
বরিশালে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা ৯০০ টাকার জন্য যুবকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ কলাপাড়ায় বিচারের দাবিতে স্বামীর মরদেহ নিয়ে থানায় স্ত্রী-সন্তান জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকসহ সাইবার মামলায় গ্রেপ্তার ২ সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম নাব্য সংকটে পটুয়াখালী লঞ্চঘাট, ঈদের আগে ভোগান্তি বাড়ার শঙ্কা বরিশালে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৬ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চরাদি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহাদ খান (৩০) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে চরাদি ইউনিয়নের হলতা গ্রামের সরদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফাহাদ খান উপজেলার চরাদি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং কামাল হোসেন খানের ছেলে।

গুরুতর অবস্থায় তাকে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন।

হাসপাতালে নেওয়ার পথে ফাহাদ খান স্বজনদের মাধ্যমে ১ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও বার্তা দেন। সেখানে তিনি অভিযোগ করেন, তাদের প্রতিবেশী নুরুল ইসলাম হাওলাদারের ছেলে এবং চরাদি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম রানা, মোশাররফ হোসেন (পান্নু) খানের ছেলে আরিফ খান, সুলতান খানের ছেলে কাজী রিয়াজসহ অজ্ঞাত ২-৩ জন তার ওপর অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে জখম করে।

ভিডিও বার্তায় ফাহাদ দাবি করেন, হলতা বাজারের এক ডিস ব্যবসায়ীর কাছে ইউপি সদস্য রানাসহ কয়েকজন চাঁদা দাবি করেন। এ ঘটনায় তিনি প্রতিবাদ করেন এবং ওই ব্যবসায়ীর সঙ্গে থানায় যান। এর জের ধরেই তার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, ইউপি সদস্য রানা স্থানীয়ভাবে প্রভাবশালী এবং তার সঙ্গে বাকেরগঞ্জ থানার ওসির সুসম্পর্ক রয়েছে। হামলায় তার মৃত্যু হলে উল্লিখিত ব্যক্তিদের দায়ী করেন বলেও ভিডিওতে উল্লেখ করেন।

ফাহাদের বাবা কামাল হোসেন বলেন, গত সপ্তাহে ডিস ব্যবসায়ীর করা চাঁদাবাজির মামলায় আমার ছেলে বাদীর সঙ্গে থানায় গিয়েছিল। অন্যায়ের প্রতিবাদ করায় তারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।

এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। বাকেরগঞ্জ থানার ওসি কে এম সোহেল রানা বলেন, ডিস ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে গত সপ্তাহে একটি চাঁদাবাজি ও একটি অন্যান্য ধারায় দুটি মামলা হয়েছে।

সেই ঘটনার ধারাবাহিকতায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo