৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:১৮
শিরোনামঃ
বরিশালে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা ৯০০ টাকার জন্য যুবকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ কলাপাড়ায় বিচারের দাবিতে স্বামীর মরদেহ নিয়ে থানায় স্ত্রী-সন্তান জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকসহ সাইবার মামলায় গ্রেপ্তার ২ সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম নাব্য সংকটে পটুয়াখালী লঞ্চঘাট, ঈদের আগে ভোগান্তি বাড়ার শঙ্কা বরিশালে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

বরিশালে এজলাস ভাঙচুর মামলায় ১২ আসামির মধ্যে ১১ জনের জামিন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৫ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে এজলাস ভাঙচুরের আলোচিত মামলায় ১২ আসামির মধ্যে ১১ জনকে জামিন আদেশ দিয়েছেন দ্রুত বিচার আদালত। বাকি এক আসামির জামিন বাতিল করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ মার্চ) দুপুরে দ্রুত বিচার আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিরাজুল ইসলাম রাসেলের আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দ্রুত বিচার আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান।

তিনি জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিরাজুল ইসলাম রাসেলের কোর্টে জামিন শুনানি হয়। শুনানি শেষে ১২ জন আইনজীবীর মধ্যে ১১ জনকে ২০০ টাকার বন্ডে জামিন দেওয়া হলেও নম্বর আসামি মিজানুর রহমান সাঈদের জামিন বাতিল করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়েছে।

এই মামলায় আসামি পক্ষের অন্যতম আইনজীবী কে এম জুবায়ের জানান, আদালত সবকিছু বিশ্লেষণ করে একজন বাদে সবার জামিন মঞ্জুর করেছেন। এর আগে দেশব্যাপী আলোচিত এই মামলার প্রধান আসামি সাদিকুর রহমান লিংকনকে পুলিশ আগেই গ্রেপ্তার করে।

অন্য আসামিরা হাজিরা দিয়ে জামিন প্রার্থনার সময় আদালতে একজন বাদে আর সবাইকে জামিন দেয়। এদিকে আসামির জামিন শুনানিকে কেন্দ্র করে জেলা জজ আদালতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। শত শত পুলিশের আদালত প্রাঙ্গণে সতর্ক অবস্থান দেখতে পাওয়া যায়।

বরিশালে আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ায় আইনজীবীদের আদালত বর্জনবরিশালে আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ায় আইনজীবীদের আদালত বর্জন উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি বরিশালে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, তালুকদার মো. ইউনূসকে জামিন দেওয়ার প্রতিবাদে, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভাঙচুর করে বিক্ষুব্ধ বিএনপিপন্থী আইনজীবীরা।

এই ঘটনায়, ওইদিনই, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে প্রধান আসামি এবং আরও ১১ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ওই আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার। এই ঘটনায় গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আইনজীবী সমিতির আদালত বর্জনের ঘোষণায় কার্যক্রম অচল হয়ে পড়ে। সর্বশেষ রোববার থেকে আদালতের কার্যক্রম আবারও শুরু হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo