৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:১৪

পটুয়াখালীতে চুরির চেষ্টাকালে কিশোর আটক

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দুমকী উপজেলার থানা ব্রিজ এলাকায় চুরির চেষ্টাকালে হাতেনাতে এক কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে একই এলাকায় এক রাতে সাতটি দোকানে চুরির ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ ব্যবসায়ীরা রাতের নিরাপত্তা নিয়ে সতর্ক ছিলেন। শুক্রবার রাতে থানা ব্রিজসংলগ্ন একটি মুদি দোকানের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করে আকাশ (১৩) নামের কিশোর।

পাশের দোকানের এক ব্যবসায়ী শব্দ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়রা ভেতরে কেউ অবস্থান করছে বুঝে দোকানের তালা ভেঙে কিশোরকে আটক করেন। আটক কিশোর আকাশের সঙ্গে নাহিদ নামের আরেকজন ছিল। তাদের বাড়ি লাউকাঠী আবাসন এলাকায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে সহস্রাধিক ব্যবসায়ী ও এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। আগের চুরির ঘটনার ক্ষুব্ধ জনতা আটক কিশোরকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করলে উপস্থিত সংবাদকর্মী ও ছাত্রদল নেতাসহ কয়েকজন সচেতন ব্যক্তি কিশোরকে রক্ষা করে পুলিশে খবর দেন।

পুলিশ অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুমকী থানার ওসি সেলিম উদ্দিন জানান, আটক কিশোরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে তার আগের চুরির ঘটনায় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এ এলাকায় বারবার চুরি হওয়ার কারণে তারা আতঙ্কিত। তারা দাবি করেছেন, সংঘবদ্ধ চক্র শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়বে। এ ছাড়া রাতের নিরাপত্তা জোরদার ও পুলিশের নিয়মিত টহলের দাবি জানান।

 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo