রাজশাহী তানোরে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবার দিনব্যাপী বাংলা নববর্ষ(পহেলা বৈশাখ) উদযাপন করা হবে।আজ সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহিম।উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বার্নাবাস সাহদাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও)প্রকৌশলী এ টি এম কাওছার আহমেদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান,মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান,তানোর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অনুকূল কুমার ঘোষ প্রমূখ।এসময় বিভিন্নসরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা,সামাজিক সাংস্কৃতিক,রাজ নৈতিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্র নিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় বাংলা নববর্ষ উদযাপনে পহেলা বৈশাখের দিন নানা কর্ম সূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।