তানোরের বাধাইড় ইউনিয়নে বিনামূল্যে বিজিএফ এর চাল বিতরণ
admin
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ণ
সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:
মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ঈদ উল ফিতর উপলক্ষে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে রাজশাহী তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নে অতিদরিদ্র,অসহায় ও দুস্থ ১২শত ৫০পরিবারের মাঝে বিনামূল্যের ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।বুধবার (০৩এপ্রিল)সকালে বাধাইড় ইউনিয়ন পরিষদের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রতি পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ এর চাল দেওয়া হয়।বিনামূল্যে ১০কেজি চাল পেয়ে মনিরা সুলতানা জানান,সামনে ঈদ এই ঈদে আমাদের পরিবার নিয়ে বেশ কয়েক দিন এই চাল খেতে পারবো আমাদের এই সুবিধা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আতাউর রহমান চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই।ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন ,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিনামূল্যের ১০ কেজি করে চাল সুন্দরভাবে বিতরণ করা হয়েছে।উপহারের চাল পেয়ে আমার ইউনিয়নের দরিদ্র মানুষেরা অনেক খুশি হয়েছে।দরিদ্র মানুষের মাঝে সঠিক ভাবে এ উপহার পৌছে দিতে পেরে আমি অনেক খুশি।চালগুলো যেন সঠিক মানুষ গুলোর হাতে ভোগান্তি ছাড়াই তুলে দিতে পারি সে জন্য ইউনিয়ন পরিষদ চত্বরে তত্ত্বাবধানে তালিকা অনুসারে চালগুলো বিতরণ করেছি।এই চালগুলো পেয়ে ইউনিয়নের দরিদ্র মানুষদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব,ট্যাগ অফিসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাওছার আহমেদ, অফিস সহকারী সাকিল আহমেদ সহ সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।