আজ জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার প্রফেসর খোদা বক্স মৃধার ১৪ তম মৃত্যুবার্ষিকী
admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২৪, ১২:৩৩ অপরাহ্ণ
এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-
আজ জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার প্রফেসর খোদা বক্স মৃধার ১৪ তম মৃত্যুবার্ষিকী।মরহুম প্রফেসর খোদাবক্স মৃধা, বাংলাদেশের একজন জনপ্রিয় ও স্বনামধন্য ক্রীড়া ধারা ভাষ্যকার,খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক।তিনি দীর্ঘদিন বাংলাদেশ টেলিভিশন ও বেতারে এ বিভিন্ন ক্রীড়ানুষ্ঠান সম্প্রচারে সু-ললিত মধু মাখা কন্ঠে ধারাভাষ্য দিয়েছেন।প্রফেসর খোদাবক্স মৃধা,বিগত ২২জানুয়ারী ১৯৪৫সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন।তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রীঅর্জন করেন।১৯৬৮ সালে সিলেট এম.সি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়েঅধ্যাপনা দিয়ে শিক্ষকতা পেশা শুরু করেন।২০০৩সালে রাজশাহী সরকারি কলেজ থেকে শিক্ষকতা পেশা থেকে কর্মময় জীবন থেকে অবসর গ্রহণ করেন।ধারাভাষ্যে প্রফেসর খোদাবক্স মৃধা’র অভিষেক হয়,১৯৭২ সালে কলকাতা ইস্ট বেঙ্গল বনাম রাজশাহী জেলা ফুটবল দলের একটি প্রদর্শনী ম্যাচে,যা বাংলাদেশ বেতার,রাজশাহী কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত হয়।প্রফেসর খোদাবক্স মৃধাখেলোয়াড় হিসেবে রাজশাহী জেলা ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছেন।রাজশাহীতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন”সানরাইজ স্পোর্টিং ক্লাব”নামক একটি ক্রীড়া সংগঠন।প্রফেসর খোদাবক্স মৃধা৩০মার্চ, ২০১০সালে আজকের এই দিনে ইহকালের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। দেশের প্রখ্যাত ও বরেণ্য ক্রীড়া ভাষ্যকার প্রফেসর খোদা বক্স মৃধা বাংলা ধারাভাষ্যের কিংবদন্তি।তাকে কাছ থেকে দেখার অনেক শখ ছিলো কিন্তু দেখা হয়নি কোন দিন। আমি একজন বেতার শ্রোতা,দীর্ঘদিন থেকে বেতার শুনে আসছি।সেই সুবাদে মরহুম প্রফেসর খোদাবক্স মৃধার সু-ললিত কন্ঠস্বর শব্দের চিত্রের আমার নিকট খুবই পরিচিত।ইথারের তরঙ্গে আর ভেসে আসে না”গোল নামক সোনার হরিণ দু’দলের কাছে এখনও অধরাই রয়ে গেল”এমন অনেক নিজস্ব কথার গাঁথুনিতে বাংলা ধারাভাষ্যকে পূর্ণতা দিয়ে ক্রীড়ামোদীদের বাংলাদেশ বেতার ও টেলিভিশনে কানপাততে ও চোখ রাখতে বাধ্য করতেন জনপ্রিয় ক্রীড়া ভাষ্যকার প্রয়াত প্রফেসর খোদাবক্স মৃধা।প্রফেসর খোদা বক্স মৃধার কথা আমার মনে আছে।বাংলা ধারাভাষ্যের প্রবাদ প্রতিম পুরুষ ছিলেন,তিনি সুমধুর কণ্ঠে সাবলীল উপস্থাপনা,বৈচিত্র্যময় পরিসংখ্যান দিয়ে যে কোনো খেলার ধারা বিবরণী লক্ষ-কোটি শ্রোতার মনি কোঠায় প্রাণবন্ত করে তোলার ক্ষমতা ছিল গুণী এই ক্রীড়া ভাষ্যকারের। বাংলাদেশ বেতারের মাধ্যমে শোনা”এবারে ধারা ভাষ্য কারের পরিবর্তন হচ্ছে আসছেন,খোদাবক্স মৃধা”তার পরের কথামালা মনোযোগ সহকারে শুনতাম।জনপ্রিয় জাতীয় ক্রীড়া-ভাষ্যকার খোদাবক্স মৃধা সম্পর্কে নতুন প্রজন্মের জাতীয় ক্রীড়া ভাষ্যকার মো.জামিলুর রহমান বলেন-ধারাভাষ্যের ইন্সটিটিউট ছিলেন প্রফেসর খোদাবক্স মৃধা।পেশাগত জীবনে তিনি রাষ্ট্র বিজ্ঞানের সফল শিক্ষক ছিলেন।তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে তার শ্রুতিমধুর কথা শোনার জন্য অন্যান্য ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রীরাও তার ক্লাসে উপস্থিত হতেন।ক্রীড়া ধারাভাষ্য তিনি শখের বসে করতেন।তবে একজন সংস্কৃতি মনা মানুষ হিসেবে উপস্থাপনা,সংবাদ পাঠ এবং সংগীত শিল্পী হিসেবেও তার যথেষ্ট সু-নাম ছিল,এ যেন একই অঙ্গে বহু রূপের একজন সব্যসাচী মানুষ।খেলোয়াড়ী জীবনে তিনি রাজশাহী জেলা ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন বহুদিন এবং জাতীয় লীগে অনেক সু-নামের সঙ্গে অলরাউন্ডার হিসেবে খেলেছেন। খেলোয়াড় ও শিক্ষকতা অবস্থাতেই তিনি রাজশাহীতে সানরাইজার্স ক্লাব প্রতিষ্ঠা করে ক্রীড়া সংগঠক হিসেবে সু-নাম অর্জন করেন।তিনি তরুণ ধারাভাষ্যকারদের আন্তরি কতার সাথে উৎসাহিত করতেন এবং সুযোগ তৈরি করে দিতেন।মূলতঃতাঁর মত উদার মনের মানুষের সাথে আমার পরিচয় হয়ে ছিল বলেই আজ আমি জাতীয় পর্যায়ে ধারা ভাষ্যে কাজ করছি।তিনি আমাদের হাতে-কলমে ধারাভাষ্য শিখিয়েছেন।তাঁর সহযোগিতা ও আন্তরিকতা অতুলনীয়। ২০১০ সালের ৩০ মার্চ তিনি আমাদের ছেড়ে আল্লাহ রাব্বুল আলামীনের ডাকে না ফেরার দেশে চলেযান।তিনি আমাদের মাঝে না থাকলেও আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকাল।আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতবাসী করুন।আমিন।তিনি ধারাভাষ্যে তরুণদেরকে সব সময় ওয়েলকাম করতেন এবং সুযোগ করে দিতেন।আমি নিজে তাঁর শিষ্য হিসেবে গর্ববোধ করি এবং তার দেখানো পথ অনুসরণ করে জাতীয় পর্যায়ে সু-নামের সাথে ধারাভাষ্য করছি।ধারাভাষ্যকার খোদাবক্স মৃধাকে আমি সব সময় বলি’বাংলা ধারাভাষ্যের রূপকার হলেন মরহুম শ্রদ্ধেয় আব্দুল হামিদ কিন্তু শব্দ চয়ন,কন্ঠের মডিউলেশন এবং সাহিত্যের সংমিশ্রণে পরিপূর্ণতা দিয়ে ধারাভাষ্যকে জন প্রিয় করে তুলেছেন প্রয়াত প্রফেসর খোদাবক্স মৃধা।প্রফেসর খোদাবক্স মৃধাসহ যারা বাংলা ধারাভাষ্যকে একটা শিল্পের আসনে অধিষ্ঠিত করেছেন,যেমন আব্দুল হামিদ,মঞ্জুর হাসান মিন্টু,নুর আহমেদ এবং মোহাম্মদ মুসাকে আজ শুধু নয় আমরা প্রতিনিয়তই অনুভব করি, বাংলাদেশ বেতারের বদৌলতে আজও আমি তাদেরকে মনে রাখতে পেরেছি”আমরা তো আর চিরদিন বেঁচে থাকবো না,আমাদের জায়গায় যদি আমরা কাউকে তৈরি করে যেতে পারি তাহলে এর চেয়ে বড় আর কি হতে পারে”এরকম উক্তির রেশ টেনে আরেক বাংলাদেশ বেতারে ক্রীড়া ভাষ্যকার,মির্জা ফরিদুল ইসলাম বলেন-মরহুম প্রফেসর খোদা বক্স মৃধা ছিলেন আপাদমস্তক একজন ক্রীড়া মনস্ক মানুষ কারণ শিক্ষকতা জীবনে তিনি সরকারি কলেজের শিক্ষক হওয়ার পরও ক্রীড়াঙ্গনের সাথে জড়িত ছিলেন।তাঁর ৬৫বছর জীবনের ৩৮টি বছরই কেটেছে রেডিও আর টেলিভিশন ধারাভাষ্যে।দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে।আর তার হাতে গড়া রাজশাহীতে প্রতিষ্ঠিত সানরাইজ স্পোর্টিং ক্লাব যেন খোদাবক্স মৃধার ক্রীড়া-মননের সাক্ষী হয়ে আছে আজও।খোদাবক্স মৃধা আমাদের দেশের একজন জনপ্রিয় স্বনামধন্য ক্রীড়া ধারা ভাষ্যকার ছিলেন,খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক।তিনি অনেক দিন ধরে বাংলাদেশ বেতারের বিভিন্ন ক্রীড়ানুষ্ঠান সু-ললিত মধু মাখা কন্ঠে ধারাভাষ্য দিতেন।একদম ছোট বেলা থেকে সব্যসাচী এই ক্রীড়া ভাষ্যকারের ক্রীড়া ধারা বিবরণী শুনতাম।শ্রদ্ধাভাজন এই ক্রীড়া ভাষ্যকারের ধারা ভাষ্য শুনতে শুনতে আমি তার একনিষ্ঠ ভক্ত শ্রোতায় পরিণত হই।ধারাভাষ্যে খোদাবক্স ছিলেন একজন পারঙ্গম ও পারদর্শী অনুকরণীয় একজন ক্রীড়া ধারাভাষ্যকার। আমি তার মুখ থেকে বহুবার শুনেছি”দল জয়ের বন্দরে নোঙ্গর করতে যাচ্ছে”বেতারের সেই কথা গুলি আজও আমার কানে বাজে।বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত ক্রীড়া ভাষ্যকার সু-ললিত মধু মাখা কন্ঠে বেতারে ধারা ভাষ্য দিতেন আর কান পেতে শুনতাম এই ক্রীড়া অনুরাগী, বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকারের তাৎক্ষণিক ঘটনার বিবরণ সম্মিলিত খেলাধুলার ধারা বর্ণনা।এই ক্রীড়াঅনুরাগী,বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার এবং বাংলাদেশ বেতারের উপস্থাপক ও সংবাদ পাঠক,খোদাবক্স মৃধা সম্পর্কে বললেন এ সময় কার আরেক জনপ্রিয় জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার মো. সামসুল ইসলাম,শ্রোতাবন্ধুরা,খেলার এ পর্যায়ে ধারাভাষ্য কারের পরিবর্তন,মাইক্রোফোনে আসছেন-আমার অত্যন্ত স্নেহভাজন’সামসুল ইসলাম।আমি বলতাম-অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় খোদাবক্স মৃধা।ধারাভাষ্য কক্ষে মাইক্রো ফোন চেঞ্জ ওভারের সময় গুরু-শিষ্যের সম্পর্ক এগিয়ে চলতো এভাবেই।খোদা বক্স মৃধা ছিলেন বাংলাদেশের বাংলা ক্রীড়া ধারাভাষ্যের জগতে একজন জননন্দিত তারকা ব্যক্তিত্ব।আমার ধারাভাষ্য ক্যারিয়ারের গুরু।তাঁর সান্নিধ্যে এসেছিলাম বলেই আজ আমি জাতীয় পর্যায়ের একজন ক্রীড়া ভাষ্যকার হতে পেরেছি।বন্ধুসুলভ মানুষ ছিলেন খোদা বক্স মৃধা।খুব সহজেই সব বয়সী মানুষের সাথে মিশে যেতেন বন্ধুর মতো।তাঁর অকাল প্রয়াণে বাংলা ধারাভাষ্য শিল্পে অপূরনীয় ক্ষতি।আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং প্রার্থনা করছি আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন।তাঁর চৌদ্দতম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানাচ্ছি।বাংলাদেশে বাংলা ক্রীড়া ধারা বর্ণনার জগতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন খোদাবক্স মৃধা। তাঁর নিবিড় সান্নিধ্যে আসার সুযোগ পেয়ে ছিলাম বলেই,আজ ক্রীড়া ভাষ্যকার হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছি।আজও তাঁর দেখানো পথ ধরেই এগিয়ে চলেছি বন্ধুর পথ।ক্রীড়া ভাষ্যকার মো সামসুল ইসলাম আরও বলেন গুরুর সাথে আমার প্রথম সাক্ষাৎ সেই শৈশবে,তখন আমি স্কুলের ছাত্র।সেই বয়সে সাহস হয়নি,তাঁর সাথে দেখাকরে,সামনা সামনি কিছু কথা বলি।বেতার ও টেলিভিশনে ক্রিকেট ম্যাচ দেখা ও ধারাভাষ্য শোনার আগ্রহ শৈশব থেকেই। টিভিতে চোখ আর বেতারে কান পেতে রাখতাম নিয়মিত। তখনই আবিস্কার করলাম,অন্য সবার চেয়ে খোদাবক্স মৃধার ধারা বর্ণনা সম্পুর্ণ বৈচিত্রপুর্ণ।কারণ তিনি একই সাথে বল টু বল ধারাভাষ্য দিচ্ছেন,পাশাপাশি প্রকৃতি, আবহাওয়া ও খেলায় এর প্রভাব,গ্যালারী,দর্শক,নানাবিধ দূর্লভ পরিসংখ্যান উপস্থাপন,নিয়মিত ম্যাচস্কোর আপডেট, ইত্যাদি সবই তাঁর ধারাভাষ্যে সচেতন ভাবে তুলে ধরছেন। বাংলা ধারাভাষ্যের এক কিংবদন্তিতুল্য ধারাভাষ্যকারের নাম খোদাবক্স মৃধা।যাঁর সুমিষ্ট কণ্ঠস্বর আর অসাধারণ শব্দ চয়ন ক্রীড়াপ্রেমী মানুষদের কানে আজো বাজে। যতটুকুই এই গুনি মানুষটির সান্নিধ্য পেয়েছি আজীবন সে কথা মনের মনিকোঠায় চির-ভাস্বর হয়ে থাকবে।এখনও মানুষ বাংলাদেশ বেতারের ধারাভাষ্য শোনার সময় খোদা বক্স মৃধা স্যারের কণ্ঠস্বর শোনার জন্য প্রতীক্ষার প্রহর গোনে।আজ তাঁর ১৪তম মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধায় মানুষটিকে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি।কথাগুলো বলছিলেন বাংলাদেশ বেতারের অন্যতম ক্রীড়া ভাষ্যকার শম্ভু নাথ মৈত্র।একজন সচেতন শ্রোতা হিসেবে আমি যা শুনতে চেয়েছি,তার সবই পাচ্ছি তাঁর ধারা বর্ণনা থেকে, উপরন্তু বাড়তি হিসেবে নানাবিধ উপমা-উদাহরণ,উক্তি, স্মৃতিচারণ,মোহনীয় উপস্থাপনা সব মিলিয়ে অসাধারণ। সৃষ্টিকর্তা প্রদত্ত ব্যারিটন ভয়েস,সুন্দর ও যথার্থ শব্দ চয়ন, বাক্য বিন্যাস ও তার গাঁথুনি সর্বোপরি ছন্দময় ধারা বর্ণনা এবং খেলার মৌলিক বিষয়ে ফিরে গিয়ে ম্যাচ সম্পর্কিত তথ্য ও উপাত্ত পরিবেশনের মাধ্যমে ধারাভাষ্যে তিনি তাঁর স্পেলটিকে শ্রোতা ও দর্শকদের কাছে অধিক গ্রহণযোগ্য করে তুলতে পারতেন।আমি খুব দ্রুত তাঁর ধারা বর্ণনার পছন্দের আবরণে পড়ে গেলাম।এভাবেই খোদাবক্স মৃধা হয়ে উঠেন আমার প্রিয় ক্রীড়া ভাষ্যকার।পরিশেষে শেষ উচ্চারণ,হে আল্লাহ তুমি এই প্রিয় মানুষটাকে জান্নাতবাসী করুন আমিন।আজ তাঁর ১৪ তম মৃত্যু বার্ষিকী।গুণী এই ক্রীড়া ব্যক্তিত্বের মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।