তানোরের কামার গাঁ ইউপি আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
admin
প্রকাশিত মার্চ ২৫, ২০২৪, ২৩:২২ অপরাহ্ণ
সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি;
রাজশাহীর তানোরে পবিত্র মাহে রমজান উপলক্ষে কামার গাঁ ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগ ও সহযোগী সংগ ঠনের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।জানা গেছে,সোমবার ২৫ মার্চ (১৪ রমজান) কামারগাঁ ইউপির ছাঁঐড় বালিকা উচ্চ বিদ্যালয়ের চত্তরে কামার গাঁ ইউপি (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরাদের সভাপতিত্ব ও ইউপি সদস্য(উত্তর) আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন প্রামানিকের সঞ্চালনায় এইইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।উক্ত ইফতার মাহফিলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাঈনুল ইসলাম স্বপন।প্রধান বক্তা হিসাবে উপস্থিতছিলেন তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাধাইড় ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপিচেয়ারম্যান আতাউর রহমান উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সহকারী অধ্যাপক মুনসেফ আলী।উপজেলা কৃষকলীগের সভাপতি রাম কমল শাহা।উপজেলা আওয়ামী লীগনেতা জিল্লুর রহমান।কলমা ইউপি(পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।কামারগাঁ ইউপি আওয়ামী লীগ নেতা প্রভাত মিধা।কামারগাঁ যুবলীগ নেতা সাফিউল ।যুবলীগ নেতা হায়দার।ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য লুৎফর রহমানসহ কামারগাঁ ইউপি আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।