৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:১৯

কাশিয়ানীতে জাতীয় বীমা দিবস পালিত

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৫৪ সংবাদটি পঠিত

 

কাশিয়ানী প্রতিনিধিঃ জুয়েল হাসান

গোপালগঞ্জের কাশিয়ানীতে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো জাতীয় বীমা দিবস । উপজেলা প্রশাসন এ কর্মসূচীর আয়োজন করে।

“করবো বীমা গড়বো দেশ-স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার (০১ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালি টি কাশিয়ানী উপজেলার

বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা হল রুমে মিলিত হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভায় পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান, শেখ শরিফুল ইসলাম শাওন, মহেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান লুথু ও গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর এ এম ডি মোঃ করম আলী সিকদার বক্তব্য রাখেন।

এসময় বীমার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, জীবন জীবিকা নির্বাহের সামর্থ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। জীবনের জন্য একটি বীমা নিরাপত্তা নিয়ে রাখাই বিচক্ষণতার কাজ। কারণ, বীমা প্রিয়জনদের জন্য এমন আর্থিক সুরক্ষা নিশ্চিত করে, যা প্রয়োজনের সময়ে আপনার এবং আপনার প্রিয়জনদের সহায়ক হয়ে দাঁড়ায়।

এসময় আরও উপস্থিত ছিলেন, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর কাশিয়ানী উপজেলা শাখার এ জি এম, সৈয়দ আজমুল হক আজু, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর কাশিয়ানী উপজেলা শাখার ম্যানেজার মোল্লা জামান বাচ্চু এসময়ে উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo