বাউফলে শিক্ষার্থীর মাঝে ফলজ গাছ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৬:৫৩ অপরাহ্ণ
বাউফলের পূর্ব খাজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে রবিবার বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনেতীক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, এবং শিক্ষার্থীর অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম মনির উপস্থিত হয়ে বিদ্যালয়ের ২২০ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতীর ফলজ গাছ চারা বিতরন করেন।
পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনিরুজ্জামান রিপন, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আজম চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি মো. রাকিবুল ইসলাম, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. মুজাহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. সাহাদাৎ হোসেন বাদল, মো.কামাল হোসেন ও সৈয়দ মনিরুজ্জামান প্রমুখ।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, শিক্ষার্থীদের সুস্থ ও পুষ্টিকর খাবারের উৎস হিসেবে স্কুল ক্যাম্পাসসহ নিজ নিজ বাড়িতে এসব ফলজ গাছ লাগিয়ে পরিচর্যা করার আহ্বান জানান।