৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫৩

মির্জাগঞ্জে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৯ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ মোঃ শফিকুল ইসলাম (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার (২২ মে ) রাত ৮টা ১০ মিনিটের সময় মির্জাগঞ্জ থানাধীন কালিকাপুর এলাকার একটি বেড়িবাঁধের ওপর থেকে তাকে আটক করা হয়।

​গ্রেফতারকৃত শফিকুল ইসলাম মির্জাগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালিকাপুর গ্রামের মোঃ খালেক রাড়ীর ছেলে। ​পুলিশ সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ থানার এসআই (নিঃ) সুবর্ন চন্দ্র দে, এএসআই মোঃ আরিফ হোসেন এবং এএসআই মোঃ মজনু মিয়া সহ একটি টিম এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, কালিকাপুর এলাকার রুহুল আমিনের চায়ের দোকানের দক্ষিণ পাশে বেড়িবাঁধের ওপর এক ব্যক্তি মাদকদ্রব্য সহ অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ টিম রাত ৭টা ৫৫ মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন শফিকুল। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে আসামির পরিহিত লুঙ্গির কোঁচড় থেকে খবরের কাগজে মোড়ানো অবস্থায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​​মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, “আসামির বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo