৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:১০

স্ত্রীর ফেসবুক পোস্টে ফাঁস: ছাত্রদলের নতুন কমিটিতে বিবাহিতকে ঠাঁই নিয়ে তোলপাড়

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১০ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নরসিংদী জেলা ছাত্রদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি পদে এক নেতার নাম অন্তর্ভুক্তির পর তার স্ত্রীর দেওয়া একটি ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

গত ১ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত নরসিংদী জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এতে ২ নম্বর সহসভাপতি হিসেবে সজীব পাল জুম্মনের নাম রয়েছে।

কমিটি ঘোষণার পর সজীবের স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী-স্ত্রীর একটি ছবি এবং কমিটির তালিকা শেয়ার করে লেখেন, প্রাণঢালা অভিনন্দন জামাই। নরসিংদী জেলা ছাত্রদলের ২ নম্বর সহসভাপতি।

পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা। অনেকেই মন্তব্য করছেন, ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিতদের পদ পাওয়ার সুযোগ না থাকলেও এই কমিটিতে তা মানা হয়নি। কেউ কেউ রসিকতা করে লিখেছেন, খুশিতে সত্য বলে দিয়েছেন; তিনি যে সত্যবাদী স্ত্রী পেয়েছেন, সেটাই ভাগ্য।

এ ঘটনায় কমিটিতে স্থান না পাওয়া পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, এই পোস্টই প্রমাণ করে যে ঘোষিত কমিটিতে রাজপথে সক্রিয় কর্মীদের যথাযথ মূল্যায়ন হয়নি। অভিযোগ রয়েছে, ত্যাগীদের বাদ দিয়ে বিবাহিত এবং দীর্ঘদিন প্রবাসে থাকা ১৫ থেকে ২০ জনকেও কমিটিতে পদ দেওয়া হয়েছে।

নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মাঈনউদ্দিন ভূঁইয়া বলেন, আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, আন্দোলনে পেছনের সারির কর্মীরাও মূল্যায়িত হবেন। কিন্তু এই কমিটিতে রাজপথের অগ্রভাগে থাকা নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo