শৈলকুপায় মুছা কালি মোল্লা ফাউন্ডেশন এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৪, ২৩:১৫ অপরাহ্ণ
এম বাদশা মিয়া স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের শৈলকুপার কবিরপুর গ্রামের জমজ দুই ভাইয়ের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির আর্থিক সহ যোগিতার মধ্যে দিয়ে ৯এপ্রিল মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হলো’মরহুম মুছা কালি মোল্লা ফাউন্ডেশন এর শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের কৃতি সন্তান মরহুম মুছাকালি মোল্লার নামে জনকল্যাণ,সেবা ও উন্নয়ন মূলক কাজ করার প্রত্যয় নিয়ে এ ফাউন্ডেশন এর যাত্রা শুরু হলো। শৈলকুপার কবিরপুর গ্রামের মেধাবী জমজ ভাই রাব্বুল এবং রিয়াদ খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে অর্থের অভাবে ভর্তি হওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে।বিষয়টি জানতে পেরে ফাউন্ডেশন এর সভাপতি শৈলকুপা সিটি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ তোফাজ্জেল হোসেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন।তিনি মঙ্গলবার সকালে রাব্বুল এবং রিয়াদকে ডেকে নেন কাঁচেরকোল তাঁর গ্রামের বাড়িতে।এ সময় ফাউন্ডেশন এর পক্ষ থেকে রাব্বুল এবং রিয়াদ এর হাতে তুলে দেন কুয়েটে ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থ।এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী বেনীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জামিল রশীদ,৫ নং কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট সালাউদ্দীন জোয়ার্দার মামুন, মরহুম মুছা কালি মোল্লার সহধর্মিণী ফরিদা পারভীন ও তার পরিবারবর্গ।