ভাঙ্গায় প্রবাসী স্ত্রী ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ণ
ভাঙ্গায় প্রবাসী স্ত্রী ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার

মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় ঈশিতা বেগম (২৩) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার(৮এপ্রিল) সন্ধ্যায় তার লাশ ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের নুরুল্লাগঞ্জ গ্রামের তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ।তিনি ওই গ্রামের মালোশিয়া প্রবাসী শরিফুল বেপারীর স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুর আড়াইটার দিকে মৃত গৃহবধূ ঈশিতা বেগমকে তার শাশুড়ি শুকুরন বেগম তাদের রান্নাঘরের উত্তর পাশের গাব গাছে গলায় তার ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে তিনি চিৎকার করেন। পরে বাড়ির লোকজন সহ এলাকাবাসী তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পার্শ্ববর্তী সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতাল ভর্তি করেন। বিকেল সাড়ে তিনটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে আসে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মোঃ মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন , সোমবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়ন থেকে ভাঙ্গা থানা পুলিশ ঈশিতা বেগম নামের এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসা হয়। আগামীকাল মঙ্গলবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।