বদলগাছীতে ইউপি চেয়ারম্যান ও সচিবের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৪, ১৭:২৬ অপরাহ্ণ
বদলগাছীতে ইউপি চেয়ারম্যান ও সচিবের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভিজিএফের চাল ভাগ-বাটোয়ারা নিয়ে কতিপয় দুষ্কৃতিকারী দ্বারা নওগাঁর বদলগাছীর মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সহকারী সচিবের উপর হামলা-সহ সিসিটিভি ক্যামেরা ভাংচুরের ঘটনায় হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত ২ এপ্রিল হামলায় জেরে আজ রোববার বেলা ১১টায় ঐ ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টাকালব্যাপী প্রায় দুই হাজার লোকজন এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহন করেন। মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান পরিমল চন্দ্র, শফিকুল ইসলাম, আহসান হাবিব লিটন, রোস্তম আলী, মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মসাধারন সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ভিজিএফ চাল গরীব, অসহায় ও অস্বচ্ছল মানুষদের জন্য। এ চাল নিয়ে যদি কতিপয় সন্ত্রাসীরা চেয়ারম্যান ও সচিবের উপর হামলা ও নির্যাতন চালায় তাহলে গরীবরা এই ঈদে কিভাবে প্রধানমন্ত্রীর চাল পাবে। তারা ঈদ পালন করবে কিভাবে। তাই দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবী জানায় এলাকাবাসী।
এবিষয়ে বদল গাছী থানা অফিসার ইনচার্জ মাহবুবর রহমান বলেন, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।