ফরিদপুরে বোয়ালমারিতে পরকীয়া প্রেমিকাকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড।

admin
প্রকাশিত মার্চ ২৫, ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ণ
ফরিদপুরে বোয়ালমারিতে পরকীয়া প্রেমিকাকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড।

রাকিবুল ইসলাম তুরান রিপোর্টার : ফরিদপুর

ফরিদপুরে পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।সাজাপ্রাপ্ত ওবায়দুর মোল্লা জেলার বোয়ালমারী উপজেলার পশ্চিম ভাটদী এলাকার ওয়াহেদ মোল্লার ছেলে।ওবায়দুল মোল্লা (৩২)পরকীয়া প্রেমিকাকে হত্যায় অপরাধে মৃত্যুদণ্ডের সাজা প্রাপ্ত হয়েছে।রোবিরার ২৪ মার্চ দুপুর ২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক,শিহাবুল ইসলাম এ রায়দেন।রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।আদালত সূত্র জানায়,২০১৯ সালের ১০মার্চ উপজেলার দাদপুর ইউনিয়নের পশ্চিম ভাটদী স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন মনিরা (৩৪) নামে এক গৃহবধূ।চারদিন পর এলাকার একটি গমক্ষেতের মধ্যে থেকে মনিরার গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের ভাই।দীর্ঘ তদন্ত শেষে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওবায়দুরকে আসামি করে কোর্টে চার্জশিট দাখিল করে।রাষ্ট্রপক্ষের সরকারি (পিপি) অ্যাডভোকেট মো ছানোয়ার হোসেন বলেন, পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে ওবায়দুর মোল্লা নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।