ফজলুল কাদের চৌধুরী (তৌফিক) সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৩নং ফেনারবাঁক ইউনিয়ন শাখা জামাল গঞ্জ সুনাম গন্জ।ফজলুল কাদের চৌধুরী( তৌফিক) পবিত্র ঈদুল ফিতর পালন করলেন আকুবদন্ডী হাওলা শরীফ রেলস্টেশন গোমদন্ডী,বোয়ালখালী,চট্টগ্রাম দরবার-এ গাউছে হাওলা হযরত শিবলী মঞ্জিলে।তিনি জানান,এবারে পবিত্র ঈদুল ফিতর আমি আমার পীর মুর্শিদের দরবারে করতে পেরে নিজের ভাগ্য পরিবর্তনের আত্মশুদ্ধি উপলব্ধি করতে পারছি।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বানীতে ফজলুল কাদের চৌধুরী (তৌফিক) বলেন,৩নং ফেনারবাঁগ ইউনিয়ন জামালগঞ্জ উপজেলা সহ সারা বিশ্বের মুসলমানদের পবিত্র উৎসব ঈদুল ফিতর আমাদের বড় ধর্মীয় উৎসব,এ উৎসব উপলক্ষে সকল কে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।সকল শ্রেনী পেশার মানুষ ও বিশ্ব মুসলমানদের সুখ,শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই পবিত্র ঈদুল ফিতর।ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উজ্জিবিত করে।মাসব্যাপী রমজানের আত্ম শুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে হবে।তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা,বিদ্বেষ হানাহানি,জোর জুলুমবাজ থেকে মুক্তি হয়ে ন্যায়,সাম্য ঐক্য,ভ্রাতৃত্ব দয়া সহানুভূতি,মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ন সমাজ। ঈদ মানেই আনন্দ,ঈদ মানেই খুশির উৎসব।এই আনন্দ উৎসব কখনো একা করা যায় না।এই উৎসব ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদা ভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়।তাই সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো, তাদের যথাসাধ্য সাহায্য করা।যাতে তারাও আনন্দের সাথে এই উৎসব উদযাপন করতে পারে।