তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর রেজার লীলা কির্তন পরিদর্শন
admin
প্রকাশিত মার্চ ২৪, ২০২৪, ২২:৫৪ অপরাহ্ণ
সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোর পৌর সদর এলাকার তানোর শিবতলা রাধা গোবিন্দ মন্দির কমিটির উদ্যোগে’দেশমাতৃকার শুভ কল্যাণ কামনায়’সনাতন ধর্মাবলম্বীদের আলোচনা ও ১৬ প্রহরব্যাপী শ্রী,শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আজ ২৪শে মার্চ রবিবার রাতে লীলা কীর্তন পরিদর্শন,ভক্ত-অনুরাগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন কলমা ইউপি স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি ও সৈনিক লীগের সাবেক সভাপতি এবং তরুণ প্রজন্মের আইকন এবং তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর রেজা।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিভিন্ন বিষয় ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে মতবিনিময় করেছেন তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর রেজা।এ সময় উপস্থিত ছিলেন তাসির কাউন্সিলর ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।