চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২৪, ০০:১০ পূর্বাহ্ণ
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের মাসিক সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, ৩১ মার্চ রবিবার সন্ধ্যায় জেলার বিশ্বরোড মোড়সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের অডিটোরিয়ামে,মাসিক সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, বর্তমান সময়ে হলুদ সাংবাদিকতা, ব্যাপক হারে বিস্তার করেছে , হলুদ সাংবাদিকতা রুখতে সাংবাদিকদের ঐক্য অপরিসীম, সাংবাদিকতার মান উন্নয়নে সাংবাদিকদের কাজ করতে হবে,
ইফতার ও দোয়া মাহফিলের আগে, সকল পত্রিকার সম্পাদক ও প্রকাশক, রিপোর্টার,পাঠক, লেখক, কলামিস্ট, সহ সারা বিশ্বের , মুসলিম উম্মাহর শান্তির জন্য দোয়া পরিচালনা করেন, এসোসিয়েশনের সদস্য খাইরুল ইসলাম।