গৃহবন্দি রাশমিকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৬, ২৩:২০ অপরাহ্ণ
গৃহবন্দি রাশমিকা

রাইজিং বরিশাল :

ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার ব্যস্ততার যেন শেষ নেই। এক সিনেমার কাজ শেষ হওয়ার আগেই শুরু হয়ে যায় অন্য সিনেমার প্রস্তুতি। এর সঙ্গে থাকে নাচ, অ্যাকশন ও নিয়মিত শরীরচর্চা। তবে এবার সেই ব্যস্ত জীবনে সাময়িক ছন্দ পতন ঘটেছে। শুটিংয়ে আঘাত পেয়ে আপাতত ঘরবন্দি সময় কাটাচ্ছেন অভিনেত্রী।দেশ টিভি

‘মাইসা’ সিনেমার শুটিংয়ে নাচের একটি দৃশ্য করতে গিয়ে পেশিতে চোট পেয়েছেন রাশমিকা। চোটের কারণে আপাতত শুটিং থেকে দূরে রয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামেই দিন কাটছে তার। রাশমিকা বলেন, আঘাতটি খুব একটা হালকা নয়। কোমর থেকে পায়ের সঙ্গে যুক্ত একাধিক পেশির মধ্যে একটি জায়গা সরে গেছে।