২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:০০

জুমার আজান দেওয়া হলো না মুয়াজ্জিনের

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৫৪ সংবাদটি পঠিত

নলছিটি প্রতিবেদক ॥

ঝালকাঠিরর নলছিটিতে জুমার দিনে আজান দেওয়ার প্রস্তুতি নিয়ে অজু করতে গিয়ে পানিতে ডুবে আফজাল খান (৮০) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আফজাল খান বারইকরণ গ্রামের বাসিন্দা। তিনি দেলদুয়ার বাজারের মুদি ব্যবসায়ী সবুর খানের বাবা।

বারইকরণ গ্রামের ইউপি সদস্য মাহমুদ আলী লিটন বলেন, জুমার আজান দেওয়ার জন্য অজু করতে গিয়ে ঘাটলায় নামেন পরে সেখানে পানিতে তলিয়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। তিনি সবসময় নামাজ রোজা করতেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo