

রাইজিং ডেক্সঃ
বিএনপি’র চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর পক্ষে বরিশাল সদর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এমপি’র মেহনতি ও এতিম,অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) বিকেলে সাগরদী দড়গাহ্ বাড়ি রোড সংলগ্ন ঈশা খাঁ সড়কে এতিম,দিনমজুর মেহনতি মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।ছাত্রদল নেতা মোঃ সাজ্জাদুল ইসলাম মিঠু এর উদ্যোগে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
ছাএদল নেতা সাজ্জাদুল ইসলাম মিঠু বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এমপি’র উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।আমরা সবাই ভালোভাবে ঈদ উদযাপন করার চেষ্টা করি,কিন্তু দিন মজুর,এতিম,অসহায় মানুষদের ঈদ উদযাপন খুবই কষ্টের।যাতে করে তারা কিছুটা হলেও স্বাচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারে সে জন্যই আমাদের এ ক্ষুদ্র চেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন, মোঃ নুরুজ্জামান শাহ সাবেক সভাপতি,২৩ নং ওয়ার্ড বিএনপি,মোঃ সাজ্জাদুল ইসলাম মিঠু,যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল মহানগর এবং এলাকার গন্যমান্য ব্যক্তিগন।
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এ আয়োজনের সমাপ্তি করা হয়।
