৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৪৫

কলাপাড়ায় দুই কেজি গাঁজাসহ কিশোর গ্যাং সদস্য আটক

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৩৭ সংবাদটি পঠিত

কলাপাড়া প্রতিবেদক ॥

পটুয়াখালীর কলাপাড়ায় ২কেজি গাঁজাসহ এক কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করছে পুলিশ।

গতকাল রোববার রাতে উপজেলার ধানখালী ইউনিয়নের নোমরহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হল, আমতলী উপজেলা টেপুরা হলদিয়া ইউনিয়নের আবদুল জলিল জোমাদ্দারের ছেলে ইমরান জোমাদ্দার (২৭)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কলাপাড়া থানা এসআই জহিরুল ইসলামের পুলিশের একটি টিম নেতৃত্বে উপজেলার ধানখালী ইউনিয়নের নোমরহাট বাজার এলাকায় অভিযান চালায়। এসময় কিশোর গ্যাং সদস্য ইমরান জোমাদ্দারকে ২ কেজি গাঁজাসহ আটক করে।

এসআই জহিরুল ইসলাম বলেন, আটককৃতর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo