১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫৭

বরিশালে সরকারবিরোধী বৈঠকের সময় আ.লীগের ১০ কর্মী গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬৩ সংবাদটি পঠিত

রাইজিং ডেক্সঃ

সরকারবিরোধী গোপন বৈঠকের সময় বরিশালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১০ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় পালিয়ে গেছে আরও ৪০-৫০ জন।শুক্রবার ভোরে নগরীর ব্রজমোহন কলেজসংলগ্ন মধু মিয়ার পুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- ইমন ভুইঞা, রাতুল খান, জাকারিয়া মীর, আমিনুল ইসলাম ইমরান, মো. ইব্রাহীম, রিয়াদ খান, তানভীর ইসলাম, মো. রায়হান, মোরসালিন ও রবিউল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেছেন, সরকারবিরোধী ও নাশকতা পরিচালনার জন্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মধু মিয়ার পুল এলাকায় জড়ো হয়ে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে অভিযান পরিচালনা করলে ১০ জনকে গ্রেফতার করা হলেও ৪০-৫০ জনের মতো পালিয়ে গেছেন।

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি রাম দা, আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। বিচারক গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করেছেন। পলাতকদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo