২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৩২

বরিশালে সালিশ বৈঠকের নামে ৩ জনকে পেটানোর অভিযোগ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৪৭ সংবাদটি পঠিত

রাইজিং ডেক্সঃ
পূর্ব শত্রুতা ও জমিজমা বিরোধের জেরে ডেকে নিয়ে সালিশ বৈঠকের নামে ৩ জনকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে ।

বরিশাল সদর উপজেলার চাষীপতাং গ্রামে গতকাল বুধবার (৩ জুন) সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন চাষীপতাং গ্রামের কবির গাজী ও তার ছেলে তানজিল গাজী ও আনিচ গাজী।

হামলায় আহতদের উদ্ধার করে ইতিমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিচ গাজী বলেন, পূর্ব থেকেই আমাদের সঙ্গে প্রতিপক্ষের লোকজন শত্রুতা ও জমিজমা নিয়ে ঝামেলা করছিলো।
যার ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যার দিকে সালিশ বৈঠকের নামে মিথ্যা কথা বলে- আমাদেরকে ডেকে নিয়ে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। এই হামলায় অংশ নেয় একই গ্রামের মিলন,সিরাজ, মানিক, সজিবসহ ১০/১২ জন।

হামলায় আহত কবির গাজী বলেন, প্রতিপক্ষের লোকজনের অন্যায় দাবি মানতে অস্বীকার করার কারণে আমাদের ওপর এ হামলা করা হয়। হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে হামলার পর থেকেই প্রতিপক্ষের লোকজন পলাতক রয়েছে। যেকারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo