৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:০৬

এই নির্বাচনের মাধ্যমে সব কিছু নির্ধারণ হবে: সারজিস আলম

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ২০ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: তিনি বলেন, এই নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশ ২০২৬ সাল থেকে পেছনের দিকে ফিরবে, নাকি অভ্যুত্থানের চেতনা নিয়ে সামনে এগিয়ে যাবে। এই লড়াই চাঁদাবাজদের বিরুদ্ধে, দখলদারদের বিরুদ্ধে, মিথ্যা মামলা বাণিজ্যকারীদের বিরুদ্ধে চলবে কিনা সব কিছু নির্ধারণ হবে এই নির্বাচনের মাধ্যমে।

এনসিপির এই নেতা বলেন, আমাদের এই সংগ্রাম ২০২৪ সালের লড়াইকে স্বয়ংসম্পূর্ণ করার লড়াই। যারা মানুষকে হুমকি দেয়, হয়রানি করে তাদের বয়কট করতে হবে। তিনি বলেন, নির্বাচনের আগে অল্প সময় জনদরদি সেজে নির্বাচনের পরে জনগণের কাছ থেকে উধাও হয়ে যাওয়া রাজনীতিবিদদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। একইসঙ্গে যারা শ্রমিকের সন্তানকে শ্রমিক বানিয়ে রাখে আর নিজেদের সন্তানদের বিদেশে পাঠিয়ে দেয়- তাদের বিরুদ্ধেও অবস্থান নিতে হবে।

সারজিস আলম বলেন, মহান আল্লাহ স্বাধীনতার পর এই প্রথমবার এমন একটি সুযোগ দিয়েছেন। আগামী ৫০ বছরেও এমন সুযোগ আসবে কি না, তা অনিশ্চিত। আমরা যেন এই আমানতের খেয়ানত না করি।তিনি আরও বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া-দেশের এক লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটারজুড়ে একটাই ধ্বনি উঠবে ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ, ইনশাআল্লাহ।

 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo