৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫৯

পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৪২ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ জানুয়ারি) গভীর রাতে মূল ভূখণ্ড বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপের ৫ নম্বর ওয়ার্ড এলাকার চর মিয়াজান বাজরে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে মোটরসাইকেলের শব্দ পায় তারা। এর কিছুক্ষণ পরে ইউনিয়ন বিএনপির মূল কার্যালয়ে আগুন দেখা যায়। ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভায় এদিকে আগুনে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ছবি ও ছবিসংবলিত ব্যানার, টেবিল-চেয়ারসহ আসবাবপত্র পুড়ে যায়।

চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেল্লাল ব্যাপারী জানায়, প্রথমে ওই এলাকার বাসিন্দা জিয়া পরিষদের সভাপতি তৈয়ব আলী বুধবার রাত আনুমানিক ১২টার দিকে তাকে মোবাইলফোনে দলীয় কার্যালয়ে আগুনের বিষয়টি জানায়। আগের দিন উপজেলায় রাজনৈতিক বিষয় নিয়ে মারামারি সংক্রান্ত একটি মামলার অভিযোগে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল। ওই কারণে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে।

বেল্লাল ব্যাপারি বলেন, জামায়াত এক সময় আমাদের সঙ্গে জোটবদ্ধ রাজনীতি করেছে। আসলে তাদের সঙ্গে বিরোধ নেই। কিন্তু এই চন্দ্রদ্বীপে ফ্যাসিস্ট সরকার আমলের আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের তাদের দলে আশ্রয় দিয়েছে। নির্বাচন সামনে রেখে এখন তারা নানা ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। বিএপির অফিসে আগুনের ঘটনা তারই অংশ। বাউফল থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo