৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:১৪

পাওনা টাকা চাওয়ায় হামলার শিকার ট্রাক ড্রাইভার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশাল নগরীর রুপাতলি দবদবিয়া ব্রিজের টোল প্লাজার সম্মুখে পাওনা টাকা চাওয়ায় হামলার শিকার হন ট্রাক ড্রাইভার রাসেল রাড়ি (৩৪)। হামলার এক পর্যায় স্থানীয় লোকজন উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী রাসেল রাড়ি জানায়, ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৯ ঘটিকার সময় দপদপিয়া টোল প্লাজার আগে ট্রান্সপোর্টের গাড়ি ঠিক করার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় দেশীয় ধারালো অস্ত্রসহ অতর্কিত হামলা করেন মো: রাজিব মীরা (৩৮) এবং সাথে থাকা ৬/৭ জনার সন্ত্রাসী বাহিনি ভুক্তভোগী রাছেল রাড়ীর পকেটে থাকা নয় হাজার নয়শতো পয়শট্টি টাকা (৯৯৬৫) টাকা ছিনতাই করে নিয়ে যান।
সংবাদকর্মীদের আরও জানায়, চরকাউয়া দিনারের পোল একই এলাকার বাসিন্দা কুট্টু মীরার ছেলে রাজিব মীরা (৩৮) ভুক্তভোগী আব্দুল রাড়ির ছেলে রাসেল রাড়ির(৩৪) কাছ থেকে ৫৪ হাজার টাকা ধার নেয় গাড়ির মালামাল ক্রয় বাবদ। একাধিকবার চাওয়ার পরেও টাকা ফেরত দিতে নারাজ রাজিব মীরা। উল্টো বিভিন্ন ধরনের হুমকি-ধামকির শিকার হতে হয়। উক্ত ঘটনার জের ধরে হামলার শিকার হন রাসেল রাড়ি।
এ বিষয়ে ভুক্তভোগী রাসেল রাড়ির মা মুকুল বেগম কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয় বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo