৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:১৮

বাহরাইনের জালে ৭ গোল দিয়ে শুভসূচনা বাংলাদেশের

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৫২ সংবাদটি পঠিত

স্পোর্টস ডেস্ক:
আগে দুইবার এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিয়ে শূন্যহাতে ফিরেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। ৫ ম্যাচের সবগুলো হেরে ২৫ গোল খাওয়া বাংলাদেশ তৃতীয় অংশগ্রহণে পেলো প্রথম জয়। আজ (রোববার) মিয়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলে হারিয়েছে বাহরাইনকে। প্রথমার্ধে বাংলাদেশ ৫-০ গোলে এগিয়েছিল।

দুর্দান্ত খেলেছে বাংলাদেশের মেয়েরা। ফিফা র‌্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইন মাঠে কোনঠাসা ছিল ঋতুপর্ণা, তহুরা, শামসুন্নাহারদের কাছে। ১০ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের গোলে লিড নেওয়া বাংলাদেশ প্রথমার্ধে গোল করেছে ৫টি। দ্বিতীয়ার্ধে যোগ করে আরো দুটি।

জোড়া গোল করেছেন তহুরা খাতুন। অন্য পাঁচ গোলের ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার, কোহাতি কিসকু, বদলি মুনকি আক্তার একটি করে। একটি বাহরাইনের আত্মঘাতি।

মাঝমাঠ শক্তিশালী করে দল সাজিয়েছিলেন পিটার বাটলার। বাম দিকে ঋতুপর্ণা চাকমা, ডান দিকে শামসুন্নাহার জুনিয়র ও মাঝে তহুরা খাতুনকে দিয়ে আক্রমণ শানিয়েছেন কোচ। তাতে পুরোপুরি সফল বাটলার।

৬৬ মিনিটে এক সাথে তিন খেলোয়াড় পরিবর্তন করেন কোচ পিটার বাটলার। শামসুন্নাহার জুনিয়র, মনিকা চাকমা ও স্বপ্না রানীকে বসিয়ে মাঠে নামান সাগরিকা, মুনকি আক্তার ও শাহেদা আক্তার রিপাকে।

শুরু থেকে শেষ পর্যন্ত এ ধাঁচে খেলেছেন আফঈদারা। তবে বড় জয়ের পরও একটা অতৃপ্তি রয়েই গেছে লাল-সবুজ জার্সিধারী মেয়েদের। প্রথম ম্যাচে মিয়ানমার ৮ গোল দিয়েছে তুর্কমেনিস্তানের জালে। বাংলাদেশ করেছে ৭ গোল। তাই টেবিলে আপাতত দ্বিতীয় স্থানে বাংলাদেশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo