৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৪৪

বরিশালে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৪৫ সংবাদটি পঠিত

গৌরনদী প্রতিবেদক ॥

বরিশাল-ঢাকা মহাসড়কের ভুরঘাটা এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে জাহিদ হাসান (২৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করেছে। তবে বাসটির চালকও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসস্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের ঢাকা মেট্রো ব ১২-৩৬৭১নম্বরের যাত্রীবাহী বাসটি ঢাকা মেট্রো ল ২১-০৯৩৮ নম্বরের মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে চাপা দেয়।

এতে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী জাহিদ হাসান (২৯ ) ঘটনাস্থলেই নিহত হন। নিহত জাহিদ হাসানের বাড়ি মাদারীপুর জেলার শিবচর পৌরসভার বীরহামগঞ্জ এলাকার তালুকদার কান্দি গ্রামে। সে ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা নিহতের লাশ উদ্ধার করে গৌরনদী হাইওয়ে থানার কাছে হস্তান্তর করে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo