তানোর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

admin
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৪, ০০:৪১ পূর্বাহ্ণ
তানোর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ

আসন্ন ৮মে অনুষ্ঠিত রাজশাহী তানোর উপজেলা পরিষদের ১ম ধাপের নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে প্রতীকবরাদ্দ দেয়া হয়েছে।মঙ্গলবার (২৩এপ্রিল)রাজশাহী জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্ধ করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শামিম আহমেদ।উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ২জন,ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।প্রতিদ্বন্দ্বিতা কারী প্রার্থীদের মধ্যে বরাদ্ধকৃত প্রতীকের মধ্যে রয়েছে উপজেলা চেয়ারম্যান পদে মোঃ লুৎফর হায়দার রশিদ ময়না (কাপ পিরিচ),মোঃ আবদুল্লাহ আল মামুন (মটর সাইকেল),ভাইস চেয়ারম্যান পদে মোঃ সোহেল রানা (তালা) মোঃ তানভীর রেজা (চশমা)এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা সোনিয়া সরদার (কলস),সাগরী ভৌমিক (বৈদ্যুতিক পাখা) মোসা নাসিমা খাতুন (সেলাই মেশিন) উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ১শত ৭৩ জন।এরমধ্যে পুরুষ ভোটার ৮১হাজার৯ শত ৭ জন এবং নারী ভোটার ৮৪হাজার ২ শত ৬৬ জন।