ভেড়ামারায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
admin
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৪, ২২:২৫ অপরাহ্ণ
ভেড়ামারা প্রতিনিধি ঃ
কুষ্টিয়ার ভেড়ামারা কাজিহাটায় প্রবাসীর স্ত্রীর নেতৃত্বে তার ২ যুবক সন্তানকে নিয়ে লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় ভেড়ামারা প্রেসক্লাব হলরুমে কাজী হাটায় প্রবাসীর স্ত্রী এবং তার দুই যুবক সন্তানকে নিয়ে গঠিত লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে কাজী হাটা গ্রামবাসী ও ভুক্তভোগীদের পক্ষে মিঠুর স্ত্রী মোসাম্মৎ খুশি খাতুন বক্তব্য রাখেন।
তিনি তার বক্তব্যে, সামাজিকভাবে সেখানে চরম অনিশ্চয়তার কথা উল্লেখ করেন। আরো সব সমস্ত অনিশ্চয়তা বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার মত পরিবেশ সৃষ্টি করেছে প্রবাসীর স্ত্রী নাজমা খাতুন। নাজমা খাতুন এর স্বামীর নাম কালাচাঁদ। ঘটনার বিষয় জানা যায়, এলাকায় পাড়া-প্রতিবেশীদের ভিতরে বছরের পর বছর ধরে আধিপত্য বিস্তারের নগ্ন প্রচেষ্টা। বসবাসকারী নারী-পুরুষদের চরিত্রে কলঙ্কজনক মিথ্যা দোষারোপ করে আসছে নাজমা নামের প্রবাসীর স্ত্রী। এলাকায় কেউ ভালো না, একমাত্র নাজমা এবং তার বখাটে পুত্ররাই ভালো এমন দাবি নাজমার। নাজমার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। তাদের দাপটের কাছে এলাকার সাধারণ মানুষ অসহায়।
ইতিপূর্বে তিন থেকে চারবার স্থানীয়ভাবে মীমাংসার জন্য সালিশ বৈঠক হয় কিন্তু সেগুলো ব্যর্থ হয়। নাজমা ও তার ২ পুত্র বিজয় ও হৃদয়ের দাবি তালগাছ তাদের। এদিকে এর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের কথা উঠেছে।অভিযোগ রয়েছে এই প্রবাসী পরিবারের স্ত্রী ও দুই পুত্র তারা অন্যের জমি নিজেদের দখলে রেখেছে জোর করে। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে ট্রিপল নাইনে ফোন মিথ্যা অভিযোগ খবর পেয়ে সংবাদিক দের বিচরণ সহ এলাকার পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। ঘটনাস্থলে বেশ কয়েকবার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। কিন্তু কোন কিছুতেই ওই পরিবারের সদস্য বিজয় হৃদয় ও গৃহবধূ নাজমাকে নিয়ন্ত্রণ করা যায়নি। ক্ষেপাটে ও মারমুখী আচরণ করে চলেছে তারা ২৪ ঘন্টা।
উল্লেখ্য, গত রবিবার (১৪ই এপ্রিল) বিকাল পাঁচটার দিকে জামিরুলের ভাতিজা বাড়ি ফেরার সময় উক্ত নাজমা, বিজয় এবং হৃদয় দেশীয় অস্ত্রশস্ত্র হাতে তার গতিরোধ করে। হৃদয় গলায় হাসুয়া ঠেকিয়ে ধরে রাখে এবং বিজয় লোহার পাইপ দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। নাজমার হুকুমে এই সন্ত্রাসী হামলায় অংশ নেয় তার পুত্র দ্বয়। ঘটনার আর্তচিৎকারে ভিকটিম পাপনকে আসামিদের হাত থেকে বাঁচানোর জন্য সোহেল, জামিরুল এগিয়ে আসলে আসামিরা সোহেল ও জামিরুল এর উপরেও চড়া হয় এবং তাদেরকে বেদম মারপিট করে। এরপর চিকিৎসার জন্য আহতদেরকে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হয়। এ ঘটনায় ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। এলাকাবাসী নাজমা ও তার দুই পুত্র বিজয় ও হৃদয়ের ভয়ংকর ছোবল থেকে তাদেরকে বাঁচানোর জন্য প্রশাসনের দৃষ্টি