তানোর পৌরসভায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

admin
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৪, ২৩:৪১ অপরাহ্ণ
তানোর পৌরসভায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহী তানোর পৌরসভার আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে।আজ বুধবার বিকাল ৪ টায় পৌরসভার সম্মেলন কক্ষে তানোর পৌরসভার মেয়র ইমরুল হকের সভাপতিত্বে ও সাবেক সভাপতি তানোর পৌর আওয়ামী যুবলীগ নেতা রাজিব সরকার হিরোর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রব্বানী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কামার গাঁ ইউপির দু’বারের সফল চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন।কামার গাঁ ইউপির সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন,আঃসালাম,কৃষক লীগের সাবেক সভাপতি তানোর উপজেলা আরোব আলী, সাংগঠনিক সম্পাদক তানোর উপজেলা আওয়ামী লীগ রাকিবুল সরকার পাপুল,তানোর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও তানোর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা,সাবেক সাধারণ সম্পাদক সরনজাই ইউপি সাহাদাত হোসেন,পাচন্দর ইউপি সাবেক সাধারণ সম্পাদক বিজেন কর্মকার,জাহিদ আক্তার রিগান, মাহাবুব হোসেন,লিটন মীরসহ বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন,১৭ এপ্রিল মুজিবনগর দিবস বাঙ্গালি জাতির জীবনের এক অবি স্মরণীয়,গৌরব গাঁথা ঐতিহাসিক দিন।আমাদের মুক্তি যুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের গুরুত্ব ও অবদান চিরস্মরণীয় এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত এই মুজিবনগর।