মোটরসাইকেল আরোহীকে অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে ৯ মাসে শিশু সন্তান সহ ২ জন মৃত্যু ও আহত ২

admin
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৪, ১৭:২৮ অপরাহ্ণ
মোটরসাইকেল আরোহীকে অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে ৯ মাসে শিশু সন্তান সহ ২ জন মৃত্যু ও আহত ২

মোঃ রিপন শেখ ভাংগা ফরিদপুর প্রতিনিধি

 

ঢাকা খুলনা ফরিদপুর মহাসড়ক নগরকান্দা থানাধীন বড় কুমারদিয়ায় নামক স্থানে ১৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে একটি অজ্ঞাত গাড়ীর চালক দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় ঢাকাগামী একটি ডিসকভার মোটরসাইকেল আরোহীকে পিচনে থেকে সোজা ধাক্কা মারলে মোটরসাইকেল চালক ও তার স্ত্রী ও শিশু কন্যা সন্তান সহ ৪ (চার) জন আরোহী গুরুতর জখমপ্রাপ্ত হয়। এতে মা ও তার শিশু ছেলে সন্তান ঘটনাস্থলেই মৃত্যু হয়।এবং স্থানীয়রা আহতদের ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

 

নিহত হলেন সুমাইয়া আক্তার (৩৫) ও তার ৯ মাস বযসী শিশু সন্তান ।তারা যশোরের লাউনিয়ার সিদ্ধিরপাশা গ্রামের আজমিন মিয়ার স্ত্রী ও সন্তান।

 

একই ঘটনায় আজমিন মিয়া (৪৫) ও তার দুই বছরের মেয়ে ফাতেমা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, আমাদের একটি টহল পার্টি সংবাদ পেয়ে এসআই (নিঃ) আবু নোমান মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।