তানোরে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ণ
তানোরে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহী তানোর উপজেলা পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিম সর্বস্তরের মানুষের কাছে অবহিত ও গ্রহণযোগ্য সহ পেনশন স্কিমের আওতায় আনার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকের ম্যানেজার সোহেল রানা,তানোর প্রেসক্লাবের আহ্বায়ক ও জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক ইমরান হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,ইমাম মোয়াজ্জেম,এনজিও,ইউপি সচিব,সাংবাদিকসহ উপজেলার সকল দপ্তরের সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় সরকার ঘোষিত সর্বজনীন পেনশন স্ক্রিম বিষয়ে সাধারণ মানুষদের মাঝে সচেতনা বৃদ্ধি করার আহবান জানানো হয়।