কামার গাঁ ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ণ
সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী তানোর উপজেলার কামার গাঁ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩এপ্রিল)বিকেল সাড়ে ৪টায় মাদারীপুর বাজারে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কামার গাঁ ইউনিয়ন সভাপতি মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কামার গাঁ ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর নবী ডাইমন্ড এর পরিচালনায় উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়াতাবাদী দল বিএনপির রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) ধানের শীষের কান্ডারী মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাবেক সহ সভাপতি মফিজ উদ্দিন,সাবেক ছাত্রনেতা আব্দুল মালেক, ওবায়দুর রহমান,মজিবুর রহমান,খাইরুল ইসলাম,সুলতান মাষ্টার,মতিউর রহমান,রবিউল মাষ্টার,আবু হেনা,জারদিশ বিশ্বাস,আব্দুর রাজ্জাক,রফিকুল ইসলাম,ইছব আলী, খালিদ বাবু,আব্দুর রোব,মাহাবুব হোসেন,সাদিকুল ইসলাম পিন্টু,মান্নান মেম্বার,সুলতান আহমেদ,আব্দুর সামাদ, মোশাররফ হোসেন,প্রিন্স,ফারুক,ফারুক আহমেদ, ইসমাইল হোসেন পারিশো,শহীদ মাষ্টার সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি জন্য দোয়া কামনা করে ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করার আহবান জানান।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কামার গাঁ ইউনিয়ন সভাপতি খলিলুর রহমান বলেন,ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আজ আমরা কামার গাঁ ইউনিয়ন বিএনপি সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঈদ পরবর্তী পুনর্মিলীতে অংশগ্রহণ করেছি।সঠিক নেতৃত্ব বিকাশে ঔক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।আমাদের বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।তানোর উপজেলায় বিএনপির একজন সুদক্ষ নেতা আমাদের মাঝে নেতৃত্বে আসুন আমরা সবাই কাধে কাধ মিলিয়ে কাজ করে যাবো।বিএনপি সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মাঠে আছি এবং থাকবো ইনশাল্লাহ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই আওয়ামী সরকারের সকল মামলা হামলা,বাধা ষড়যন্ত্র উপেক্ষা করে ইনশাল্লাহ তারেক রহমান দেশের মাটিতে ফিরে আসবেন এবং বাংলাদেশের সাধারন মানুষেকে আওয়ামী সরকারের নেতাকর্মীদের নির্যাতনের হাত থেকে রক্ষা করবে এবং সাধারন মানুষের সকল আশা স্বপ্নের প্রতিফলন ঘটাবে ইনশাল্লাহ।