রাজশাহীর তানোর উপজেলার প্রকাশনগর গ্রামে তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানীর নিজবাস ভবনে নেতা কর্মীদের অংশগ্রহনে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ১৩ এপ্রিল মঙ্গলবার বেলা ১২ টায় ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানেতানোরউপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুন্ডুমালা পৌর সভার সাবেক মেয়র গোলাম রাব্বানীর সভাপতিত্বে উক্তঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর উপজেলার কৃতিসন্তান মাননীয় সাংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা চেয়ারম্যান বাবু অনীল কুমার, আরো উপস্থিত তানোর পৌরসভার মেয়র ইমরুল হক,মুণ্ডমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান, তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এবং কামার গাঁ ইউনিয়ন পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন,কামার গাঁ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন, শরিফুল ইসলাম,পাপুল সরকার, সোহেল রানা,জুয়েল রানা,জাহিদ আক্তার রিগান,মাহাবুব হোসেন,হাকিম,লিটন মীর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানেতানোরের বিভিন্ন জায়গা থেকেআগত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা একে অপরের মধ্য শুভেচ্ছা বিনিময় করেন এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করে কুচক্রী মহল কে প্রতিহত করার ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানান।ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী তাঁর বক্তব্যে বলেন,আমরা রাজনীতির মাঠে ছিলাম,আছি এবং থাকবো।চোরের দশ দিন গৃহস্থের একদিন,জনগন এক দিনেই সব কিছুর জবাব দিবেন।আমি পরাজিত হইনি আমাকে পরাজিত করা হয়েছে।মনে রাখবেন,গরু চোরের ভয়ে কখনও গৃহস্থ গরু পালন করা ছেড়ে দেয় না চোরকে ধরার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে।আমরা মাঠে আছি এবং থাকবো।তানোরে আমাকে আপনারা যেমন ভোট দিয়েছেন ঠিক তেমনকরে আমাদের মনোনীত আমার স্নেহের ছোটভাই আব্দুল্লাহ আল মামুনকে তানোর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে জয় যুক্ত করবেন।গোলাম রাব্বানী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ ও অবাধ সুষ্ঠু নির্বাচন উপহারের আহ্বান জানান।ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শত শত মানুষের সমাগম ঘটে,আলোচনা শেষে সকলকে নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।