পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী তানোর উপজেলার কামার গাঁ ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়েছেন কামার গাঁ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো:লিটন মীর। লিটন মীর বলেন,পবিত্র ঈদুল ফিতর আমাদের মুসলমান দের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।মাস ব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তানিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর।এই দিনটি আমাদের মুসলিমদের বড়ই আনন্দের ও খুশির।তিনি আরও বলেন,এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানুষ জন্মস্থান ও শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে।এদিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।লিটন মীর আরও বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম।ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা,বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়,সাম্য,ঐক্য,ভ্রাতৃত্ব,সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্য বদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।তিনি আরও বলেন,এ উপজেলার সাধারন জনগন, চিকিৎসক,রাজনীতিবিদ,জনপ্রতিনিধি,প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী,শিক্ষক,সাংবাদিক,মুক্তিযোদ্ধা,ব্যবসায়ী সহ সকল শ্রেণী-পেশার মানুষকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।ঈদ মোবারক।